× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসর ভেঙে মাঠে ফেরার স্বপ্ন দেখছেন আমির

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ মার্চ ২০২৪, ০৯:৪৭ এএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৪, ১০:৫৯ এএম

মোহাম্মদ আমির

অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছের কথা জানালেন পাকিস্তানী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্ট করেছেন। 

সেখানে তিনি লিখেছেন, ‘আমি এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে দাঁড় করায় যেখান থেকে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।’ 

তিনি আরও লিখেছেন, ‘পিসিবির সঙ্গে আমার ইতিবাচক কথাবার্তা হয়েছে। যেখানে তারা সম্মানের সঙ্গে আমাকে বুঝিয়েছেন যে, আমাকে দলের দরকার এবং আমি এখনও জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য রাখি। 

পরিবারের সঙ্গে আলাপ করে আমিও ফেরার সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা করছি যে, আগামী টি-২০ বিশ্বকাপে খেলার জন্য আমি উন্মুক্ত।’

মোহাম্মদ আমির ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তখন তিনি দাবি করেছিলেন, পিসিবি তাকে মানসিকভাবে অত্যাচার করছে। 

অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমির বাঁ-হাতি পেস বোলিংয়ে গতি আর বিষ মাখা ইনসুইং-আউট সুইংয়ে বিশ্বের সেরা ব্যাটারদের নাস্তানাবুদ শুরু করতে থাকেন। কিন্তু তরুণ বয়সেই ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে জড়িয়ে পড়েন।

আমির পাঁচ বছর নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন হয় তার। ভারতের বিপক্ষে পাকিস্তানকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন আমির। পরে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ৩১ বছর বয়সী এই পেসার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.