× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অজিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ মার্চ ২০২৪, ২২:৩৫ পিএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৪, ২২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

দুদিনের বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেখানে আজও টসে জয় পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিদ্ধান্তও নিয়েছেন অবশ্য ভিন্ন। নিজেদের বোলিং সামর্থ্যের কথা ভেবেই কি না, আজ আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ। 

সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের মেয়েরা অজিদের বিপক্ষে সিরিজ শুরু করেছে হার দিয়ে। সব ফরম্যাট মিলিয়ে নারী ক্রিকেটে ১৩বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেদিন বুঝিয়ে দিয়েছিল নিজেদের ক্রিকেটীয় সক্ষমতা কতখানি। 

বাংলাদেশ নেমেছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। অস্ট্রেলিয়া দলে এসেছে এক পরিবর্তন। কিম গ্রাথের বদলে এসেছেন সোফি মলিনিউ। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।  

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যাট। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.