× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ইংল্যান্ড, একাদশে থাকছেন যারা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ মার্চ ২০২৪, ০৩:৪০ এএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৪, ০৩:৪১ এএম

ছবি: সংগৃহীত

আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ১ টায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপ ও ল্যাতিন অঞ্চলের দুই জায়ান্ট ব্রাজিল-ইংল্যান্ড। ক্যানসার আক্রান্ত সুইডিশ কোচ সেভেন গোরান এরিকসনের শেষ হচ্ছে ইংল্যান্ড-ব্রাজিলের ম্যাচ মাঠে বসে দেখা! ইংল্যান্ড, ম্যানসিটি ও লেস্টারের সাবেক কোচের মতে, এটাই হতে পারে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল! তার ওই কথা থেকেই ব্রাজিল-ইংল্যান্ডের প্রীতি ম্যাচের উত্তাপ বোঝা সম্ভব। 

ইনজুরি: দুই দলই ইনজুরি জর্জরিত। যে কারণে বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে গড়াবে ম্যাচটি। ব্রাজিল যেমন নেইমারকে তো পাচ্ছেই না। নেই লিভারপুল গোলরক্ষক অ্যালিসন ও ম্যানসিটি গোলরক্ষক এদেরসন। আর্সেনালের গ্যাব্রিয়েল ত্রয়ী জেসুস, মার্টিনেল্লি ও মাঘালহায়েস ইনজুরিতে। খেলতে পারবেন না মার্কুইনোস, কাসেমিরোরা।

ইংল্যান্ডকে আবার স্ট্রাইকার হ্যারি কেন ও মিডফিল্ডার জর্ডান হ্যান্ডারসনকে ছাড়া খেলতে হবে। আর্সেনাল উইঙ্গার বুকোয়াকা সাকা খেলতে পারবেন না। দুই ফুল ব্যাক লুক শ’ ও কিয়েরন ট্রিপিয়ার ইনজুরিতে। অনিশ্চিত চেলসির কোলে পালমারও। তারপরও উচ্ছ্বসিত হওয়ার মতো দল আছে দুই কোচের হাতে। 

আলো থাকবে যাদের ওপর: ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস আছেন। মিডফিল্ডে ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা ও ব্রুনো গিমারেজ ছন্দে আছেন। রক্ষণে পিএসজির বেরাল্ডো আলো কেড়েছেন। তেমনি গোলরক্ষক বেন্তোও নতুন দিনের অ্যালিসন-এদেরসন হওয়ার আশা দিচ্ছেন। ইউরোপের ক্লাবগুলো নজর রাখছে তার ওপর। 

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের তেমনি হ্যারি কেনের জায়গা পূরণ করতে আছেন ওলি ওয়াটকিসন। যিনি প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। জুড বেলিংহাম-ফিল ফোডেনরা উচ্ছ্বসিত হওয়ার মতো ফুটবলার। মিডফিল্ডে ম্যাডিসন-কনর গ্লাঘার আছেন। তরুণ কোবি মাইনো আলো কাড়তে প্রস্তুত। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সামনে কাইল ওয়াকার, জোন স্টোনসরাও প্রমাণিত। সব মিলিয়ে আগুনে এক লড়াইয়ের আশা ভক্তরা করতেই পারে। 

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো ম্যাথিউস (অ্যাথলেটিকো পারানায়েনসে), দানিলো (জুভেন্টাস), গ্লেসন ব্রেমার (জুভেন্টাস), লুকাস বেরাল্ডো (পিএসজি), ওয়েনডেল (পোর্ত), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম)। 

ইংল্যান্ডের সম্ভাব্য শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড (এভারটন), কাইল ওয়াকার (ম্যানসিটি), জোন স্টোনস (ম্যানসিটি), হ্যারি মাগুইরা (ম্যানইউ), বেন চিলওয়েল (চেলসি), ডেক্লান রাইচ (আর্সেনাল), কনর গ্লাঘার (চেলসি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), ফিল ফোডেন (ম্যানসিটি), মার্কোস রাশফোর্ড (ম্যানইউ), ওলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা)।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.