× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্পেনকে ১-০ গোলে হারাল কলম্বিয়া

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ মার্চ ২০২৪, ০০:২৩ এএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৪, ০০:২৪ এএম

ছবি: সংগৃহীত

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে কলম্বিয়ার। ২০২৩ সালে ১৩ ম্যাচ খেলে কোনোটিতেই হারেনি লাতিন আমেরিকার দেশটি। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিয়েছে লুইস দিয়াসরা।

লন্ডন স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। এবারই প্রথম স্পেনকে হারিয়েছে তারা। আগের দুই সাক্ষাতে একটি ড্র এবং অন্যটি জিতেছিল স্পেন।

শুক্রবার রাতের প্রীতি ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল পেয়ে যায় কলম্বিয়া। লিভারপুলে খেলা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের পাস ধরে গোল করেন ক্রিস্টাল প্যালেসের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। ওই গোলের হাসি নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। 

পুরো ম্যাচে কলম্বিয়া ইউরোপের জায়ান্ট দল স্পেনের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে। বলের দখলে যেমন ডে লা ফুয়েন্তের দল খুব পিছিয়ে ছিল না। তেমনি আক্রমণেও সমানে সমান ছিল কলম্বিয়া। বলতে গেলে স্পেনের ফুটবল কৌশল মার খেয়েছে কলম্বিয়ার স্প্যানিশ কোচ লুয়েন্তের কাছে। 

ম্যাচে কলম্বিয়া ৪২ ভাগ বল পায়ে রেখে খেলেছে। সফল পাসের ক্ষেত্রেও স্পেনের কাছাকাছি ছিল তারা। স্পেন মোট আক্রমণ করেছে ১৩টি। যদিও এর মধ্যে মাত্র তিনটি শট তারা পোস্টে রাখতে পেরেছিল। অন্য দিকে সাতবার আক্রমণ তুলে পাঁচবার স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরীক্ষা নিয়েছেন কলম্বিয়ানরা। সব মিলিয়ে লন্ডনে আকর্ষণীয় ম্যাচ দেখেছে দর্শকরা।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.