× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১ম ম্যাচেই দুই পুরস্কার মুস্তাফিজের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ মার্চ ২০২৪, ২১:৩২ পিএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ২১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

গতকালের মতো এমন বুদ্ধিদীপ্ত বোলিং মুস্তাফিজকে শেষ কবে করতে দেখা গিয়েছিল, তা হয়ত বাংলাদেশ ক্রিকেটের কঠিন ভক্তরাও ভুলতে বসেছেন। চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমানের শুরুটা হলো দুর্দান্ত। কে বলবে, কদিন আগে দেশের জার্সিতে প্রায় একই ধরণের উইকেটে খেলে ৩ ম্যাচের সিরিজে ১৩১ রান দিয়েছিলেন এই পেসার। স্লোয়ার, কাটার এসব তো আগেও ছিল।

আইপিএলেও মুস্তাফিজের শেষ আসরটা ছিল ভুলে যাওয়ার মতোই। দিল্লি ক্যাপিটালসের মোটে দুই ম্যাচ সুযোগ পেয়েছিলেন। তাতেও নিজেকে যে প্রমাণ করতে পেরেছেন তা নয়। স্বাভাবিকভাবেই মুস্তাফিজের কার্যকারীতা নিয়ে ছিল প্রশ্ন। 

এমনকি এবারে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে দলে টানার পরেই বলা হয়েছিল, মূলত মাথিশা পাথিরানারই ব্যাকাপ বা বিকল্প তিনি। পাথিরানা থাকলে মুস্তাফিজ গতকাল (শুক্রবার) চেন্নাইয়ের প্রথম একাদশে থাকতেন কি না, তা নিয়েও প্রশ্ন করা যেতে পারে। 

কিন্তু বল হাতে কী অসাধারণ সময়টাই না কাটালেন মুস্তাফিজ। এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে এই উইকেট নেন ‍তিনি। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা ব্যাটাররা। স্লোয়ার বা কাটার তো বটেই, এদিন ওয়াবল সিমও করতে দেখা গিয়েছে তাকে। যার শিকার হয়েছেন রজত পতিদার।

মুস্তাফিজ জাদুতে চ্যাম্পিয়ন চেন্নাইয়ের জয়ে শুরু
আইপিএলের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে ২০১৬ সালের পর প্রায় ৮ বছর বিরতি দিয়ে হয়েছেন ম্যাচসেরা। 

এদিন অবশ্য আরও একটা পুরস্কার নিজের পকেটে পুরেছেন মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.