× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ শরিফুল-শান্ত-হৃদয়ের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মার্চ ২০২৪, ০৮:৪৫ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৪, ০৮:৪৬ এএম

ছবি: সংগৃহীত

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। 

এর মধ্যে বোলিং র‌্যাঙ্কিংয়ে শরিফুল ১১ ধাপ এগিয়ে দেশের সেরা বোলার তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে শরিফুল ২৪ নম্বরে উঠেছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তার বর্তমান র‌্যাঙ্কিং ২৬। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় ছয় ধাপ এগিয়েছেন তিনি। 

অন্য দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন নাজমুল শান্ত। দ্বিতীয় ম্যাচে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শান্ত ১০ ধাপ এগিয়েছেন। তার বর্তমান র‌্যাঙ্কিং ৩৯। 

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়ের। ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিং তিনি আছেন ৭৫ নম্বরে। শ্রীলঙ্কা সিরিজ ভালো না যাওয়ায় লিটন দাসের ৫ ধাপ অবনতি হয়ে ৬০ নম্বরে নেমে গেছেন। ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রিয়াদ মহারাজ, ব্যাটিংয়ে শীর্ষে আছেন বাবর আজম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.