× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্সেলোনার সাবেক তারকা আরদা তুরানকে ১ বছরের জেল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ মার্চ ২০২৪, ২১:৩৯ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ২১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

কর ফাঁকি দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার ঘটনা বিশ্ব ফুটবলে নতুন কিছু নয়। এবার তেমনই এক অভিযোগে বার্সেলোনার সাবেক তারকা আরদা তুরানকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলেও সাবেক এই তুর্কি মিডফিল্ডারকে জেল খাটতে হবে না। স্পেনের আইন অনুযায়ী– কোনো মামলায় একজন ব্যক্তি প্রথমবারের মতো দুই বছরের নিচে দণ্ড পেলে সেটি বাতিল করা যায়।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৫ ও ২০১৬ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তুরানের বিরুদ্ধে। যে কারণে তাকে ৬ লাখ ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ২০১৫ সালে তিনি আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। এরপর ক্লাবটির হয়ে খেলেছেন ২০১৮ পর্যন্ত।

বার্সেলোনায় থাকাকালে দলের হয়ে মাঠের পারফরম্যান্সে দারুণ অবদান ছিল আরদা তুরানের। পরবর্তীতে তিন বছরের কাতালান অধ্যায় শেষ করে তুর্কি এই মিডফিল্ডার লোনে যোগ দেন বাসাকসেহিরে। এরপর ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের আগপর্যন্ত খেলেছেন আরেক স্বদেশি ক্লাব গ্যালাতাসারের হয়ে।

৪ বছর পর ইউসিএল কোয়ার্টারে বার্সেলোনা গত এক দশকে স্পেনে অনেক তারকা ফুটবলারই একইরকম মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার মধ্যে আছেন হাল আমলের দুই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোও; এমনকি সেই তালিকায় আছে কিংবদন্তি কোচ জোসে মরিনিয়োর নামও। তবে তুরানের মতোই এসব কোচ–খেলোয়াড়দেরও কাউকে জেল খাটতে হয়নি। 

কিছুদিন আগে একইরকম কর ফাঁকির মামলায় অভিযুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে দুটি অপরাধে অভিযুক্ত থাকার কথা দাবি করে মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে। যেখানে তারা ২০১৪-১৫ মৌসুমে সম্পদের ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির দাবি তুলেছে আনচেলত্তির বিরুদ্ধে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.