× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০৪:২২ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০৪:২২ এএম

মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে খেলোয়াড় হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শুধু মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার এবার খেলবেন চেন্নাই সুপার কিংসে। 

গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট। সেই ম্যাচের পর আজ (মঙ্গলবার) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের এক ফ্লাইটে তিনি ভারত রওনা দেন।                                                                                 

নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রামে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। সেখানে মুস্তাফিজ লিখেছেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি এবং রোমাঞ্চিত। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার পথে আছি। আমি যেন আমার সেরাটা দিতে পারি সেজন্য দোয়া করবেন।’

এর আগে আইপিএলের নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যেটি বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

শুক্রবার থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.