× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনার পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০২:৪৮ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০২:৪৯ এএম

লিওনেল মেসি।

এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ম্যাচ দুটিতে অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না তারা। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা।

গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্ড মার্টিনো জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। 

পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা।

চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি। এরই মধ্যে ম্যাচ খেলতে আর্জেন্টাইন খেলোয়াড়রা ফিলাডেলফিয়ায় চলে এসেছেন। যাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটির হুয়ান আলভারেজও। বাকিদের মঙ্গলবারের মধ্যে যোগ দেওয়ার কথা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.