× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ‘স্পিন মাস্টার’ তকমা পেলেন অশ্বিন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৭ মার্চ ২০২৪, ০২:০৬ এএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৪, ০২:০৭ এএম

অশ্বিন

মূলত একজন অফ স্পিনার হলেও রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে প্রতিনিয়ত যোগ হয় নতুন নতুন অস্ত্র। লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বরাবরই ব্যাটারদের ভালো পড়তে পারেন। তাছাড়া প্রতিপক্ষ ব্যাটারদের নিয়ে তার হোম ওয়ার্কও বেশ ভালো হয়। এসব গুণ এই ভারতীয় স্পিনারকে বাকিদের থেকে আলাদা করেছে।

কয়েক দিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন অশ্বিন। আজ সাদা পোশাকে আরও একটা মাইলফলক স্পর্শ করলেন এই অফ স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্ট দিয়ে ১০০তম লাল বলের ম্যাচ খেলতে নেমেছেন।

অশ্বিনের এমন অর্জনে প্রশংসা ঝড়েছে রিকি পন্টিংয়ের কণ্ঠেও। তিনি বলেন, 'যে কোনো কন্ডিশনেই সে (অশ্বিন) স্পিন বোলিংয়ের মাস্টার। কোনো সংশয় নেই, সে অবিশ্বাস্য এক ক্রিকেটার। দিল্লিতে গোটা দুই মৌসুম তাকে কোচিং করানোর সুযোগ হয়েছিল আমার এবং তার সঙ্গে কাজ করে দারুণ ভালো লেগেছে।'

বোলার অশ্বিনের সবচেয়ে বড় অস্ত্র বোধহয় সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করা। নতুন নতুন অস্ত্র যোগ করা। যা একজন বোলারকে আরও বিবর্তিত ও বিকশিত করে বলে মনে করেন পন্টিং। 

এ স্পিনারকে নিয়ে পন্টিং বলেন, 'খেলাটা নিয়ে তার ভিন্ন অনেক ধারণা ও দর্শন আছে, যা আমার ভালো লাগে সত্যিই। সবসময়ই সে কিছুটা ভিন্নভাবে কাজ করেছে এবং নিজের পথে এগিয়েছে। তবে বোলার হিসেবে সবসময় নিজেকে বিবর্তিত ও বিকশিত করেছে সময়ের সঙ্গে।'

বিষয় : অফ স্পিনার

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.