× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিসিবির নতুন চাকরিতে যোগ দিলেন হাবিবুল বাশার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ এএম । আপডেটঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচন প্যানেলে ছিলেন। 

বোর্ডের সঙ্গে তাদের চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক ঘোষণা করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে আছেন হান্নান সরকার। পুরনো নির্বাচক প্যানেলের আব্দুর  রাজ্জাক আছেন নতুন প্যানেলেও।

বিসিবির নির্বাচকের দায়িত্ব হারানো হাবিবুল বাশার এবার বিসিবির নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তাকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিসিবি এই খবর জানিয়েছে। 

বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.