× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন সংস্করণেই অধিনায়ক শান্ত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ এএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে বদল আসার ইঙ্গিত ছিল আগে থেকেই। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হলো নাজমুল হোসেন শান্তকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় শান্তর নেতৃত্ব পাওয়ার কথা। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

২০২৪ সালের জন্য শান্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। আপাতত কোনো সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.