× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৭ বছর পর

উইন্ডিজের টেস্ট জয়ে কাঁদলেন ধারাভাষ্যকার লারা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ এএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম

দেশের মাটিতে ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেইগ ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আবেগ ধরে রাখতে পারেননি লারা। ধারাভাষ্যকক্ষেই তাকে কাঁদতে দেখা যায়। সেখানেই পাশে থাকা অ্যাডাম গিলক্রিস্টকে জড়িয়ে ধরেন ক্যারিবীয় মহাতারকা ব্রায়ান লারা। অন্যপ্রান্তে ইয়ান স্মিথ উইন্ডিজের মহাকাব্যিক জয়ের বর্ণনা দিচ্ছিলেন। তার মাঝেই দেখা যায় লারার চোখে পানি। যদিও এর মাঝেও ধারাভাষ্য দিয়েছেন এ কিংবদন্তি।

এই জয়ের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্ট জিতেছিল ১৯৯৭ সালের ফেব্রুয়ারি। এরপর থেকে প্রতিবারই ক্যাঙ্গারুদের ঘাঁটি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ক্যারিবিয়ানদের। অবশেষে শামার জোসেফের হাত ধরে ব্রিসবেনে নতুন করে ক্যারিবিয়ান রুপকথা লিখেছে উইন্ডিজ। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস শেষ হল ২০৭ রানে। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শামার জোসেফ। যার মধ্যে চারজনেকই বোল্ড করেছেন জোসেফ।

প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। পরে কেমার রোচ ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে প্যাট কামিন্সের দল ৯ উইকেটে ২৮৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে শামার জোসেফ পাশার দান পাল্টে দেন।

অসিদের পক্ষে একা স্টিভেন স্মিথই শুধু একপ্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ১৪৬ বলে এক ছক্কা ও নয় চারে ৯১ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তবে তাকে ছাপিয়ে গ্যাবা টেস্টের নায়ক শামার জোসেফ। ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন এই পেসার। তিনিই ম্যাচ এবং সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। এছাড়া ২টি নেন আলজারি জোসেফ এবং ১টি নেন কেমার রোচ।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.