× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে গোল্ডেন বুট বা ম্যাচসেরার পুরস্কারে কোনো অর্থ দেয় না ফিফা

খেলাধুলা ডেস্ক:

১৩ জুলাই ২০২৬, ২৩:২০ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৬, ০১:২৩ এএম

২০০২ সাল থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি। গ্রাফিকস: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতিগুলোর মধ্যে গোল্ডেন বুট, গোল্ডেন বল কিংবা ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ অন্যতম। সাধারণ দর্শকদের অনেকেরই ধারণা, এসব নজরকাড়া ট্রফির সঙ্গে মোটা অঙ্কের চেকও পান তারকারা। কিন্তু অবাক করা হলেও সত্য যে, এই পুরস্কারগুলোর জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সরাসরি কোনো নগদ অর্থ প্রদান করে না। তবে তাৎক্ষণিক অর্থ না মিললেও খেলোয়াড়দের বাণিজ্যিক মূল্য বৃদ্ধি ও স্পনসরশিপের মাধ্যমে শেষ পর্যন্ত তা কোটি টাকার ‘জ্যাকপট’-এ রূপ নেয়।

ফুটবল ইতিহাসে ২০০২ সালের আসর থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি। একইভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়ানো সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে যথাক্রমে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ দিয়ে সম্মানিত করা হয়। তবে ফিফার নিয়মানুযায়ী এই স্বীকৃতিগুলো শতভাগ সম্মানসূচক। এই ট্রফিগুলোর বিপরীতে ফিফার কোষাগার থেকে বিজয়ীদের জন্য আলাদা কোনো আর্থিক প্রণোদনা বা প্রাইজমানি বরাদ্দ থাকে না।

তাহলে প্রশ্ন জাগতে পারে, ব্যক্তিগত এই পুরস্কারগুলোর আর্থিক লাভ কোথায়? নগদ পুরস্কার না থাকার পরও এই ট্রফিগুলোর পেছনের ক্রীড়া-অর্থনৈতিক সমীকরণ নিয়ে ফুটবল বিশ্লেষকদের মত হলো, "বিশ্বজুড়ে তারকাখ্যাতি, বাজারমূল্য বৃদ্ধি, বড় ক্লাবের আগ্রহ, স্পন্সরদের আকর্ষণ এবং বিভিন্ন পারফরম্যান্স বোনাস—এসবই হয়ে ওঠে আসল ‘জ্যাকপট’। অর্থাৎ ট্রফি হাতে তোলার মুহূর্তে চেক না মিললেও সেই ট্রফিই পরে এনে দিতে পারে কোটি কোটি টাকার নতুন সুযোগ।"

চলমান বিশ্বকাপের পরিসংখ্যানেও তারকা খেলোয়াড়দের এই শ্রেষ্ঠত্বের লড়াই অত্যন্ত স্পষ্ট। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার করে ম্যাচসেরার পুরস্কার নিজেদের ঝুলিতে পুরেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও ইংল্যান্ডের জুড বেলিংহাম। সর্বাধিক ম্যাচসেরা হওয়ার এই তালিকার ঠিক পরের অবস্থানেই আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়র। যারা প্রত্যেকে তিনবার করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন।

ব্যক্তিগত সাফল্যের জন্য ফিফার কোনো নগদ পুরস্কার না থাকলেও দলগত সাফল্যের জন্য বরাবরই থাকে বিশাল অঙ্কের প্রাইজমানি। এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলটি ফিফার কাছ থেকে পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। ফলে বিশ্বকাপ মঞ্চে ব্যক্তিগত ট্রফি খেলোয়াড়দের পরোক্ষভাবে বিলিয়নিয়ার করে তুললেও। দলগত সাফল্যই শেষ পর্যন্ত সরাসরি সর্বোচ্চ আর্থিক পুরস্কার নিশ্চিত করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.