× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবে মাঠে নামছে ব্রাজিল? জেনে নিন সেলেসাওদের বিশ্বকাপ ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি

খেলাধুলা ডেস্ক

১২ জুন ২০২৬, ০৩:৫৯ এএম । আপডেটঃ ১২ জুন ২০২৬, ০৪:০২ এএম

বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে 'হেক্সা' তথা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে।

এর আগে যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিলো, সেই ১৯৯৪ সালে, সেবছর ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে দলটিকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোয় খেলবে দলটি?

বিশ্বকাপের ফিক্সচারের আলোকে এই ব্যাপারে একটি আলোচনা করা যাক।

এই বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি তে খেলবে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের জন্য সুবিধার যে গ্রুপের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের শহরগুলোতে।


গ্রুপের খেলার আদ্যপান্ত

  • প্রথম ম্যাচের প্রতিপক্ষ: মরক্কো
  • তারিখ: ১৪ জুন, ২০২৬
  • ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
  • সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)
  • দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ: হাইতি
  • তারিখ: ২০ জুন, ২০২৬
  • ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম
  • সময়: সকাল ৬ঃ৩০ (বাংলাদেশ সময়)
  • তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ: স্কটল্যান্ড
  • তারিখ: ২৫ জুন, ২০২৬
  • ভেন্যু: মায়ামি স্টেডিয়াম
  • সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)


এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপেরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। এদের সঙ্গে ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে খেলবে।

এখন আমরা একে একে দেখি গ্রুপের সেরা, দ্বিতীয় এবং তৃতীয় হলে ব্রাজিলের গতিপথ কী হবে।


গ্রুপ চ্যাম্পিয়ন হলে

ব্রাজিল গ্রুপ 'সি' এর চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলা হবে টুর্নামেন্টের ৭৬ তম ম্যাচ।

  • সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ 'এফ' এর রানার্স-আপ। এই গ্রুপে আছে নেদারল্যান্ডস, জাপান,সুইডেন ও তিউনিসিয়া। ডাচরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ধরে নিলে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা জাপান ও সুইডেনের। ম্যাচটি জিতলে ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিনে উন্নীত হবে।


  • তারিখ: ৩০ জুন, ২০২৬ (সকাল ৭টা, বাংলাদেশ সময়)
  • ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম , টেক্সাস।


দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৯১)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ 'ই' বা গ্রুপ 'আই' এর রানার্স-আপদের মধ্যকার জয়ী দল। এখানে ব্রাজিলের সামনে পড়তে পারে জার্মানি, সেনেগাল কিংবা স্পেন (যদি তারা গ্রুপে অঘটন ঘটিয়ে রানার্স-আপ হয়)।


  • তারিখ: ৬ই জুলাই, ২০২৬ (রাত ২টা, বাংলাদেশ সময়)
  • ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম


কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৯)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: এই ধাপে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গ্রুপ 'এল' এর সম্ভাব্য চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিংবা কো-হোস্ট মেক্সিকোর।
  • তারিখ: ১২ জুলাই, ২০২৬ (রাত ১টা, বাংলাদেশ সময়)
  • ভেন্যু: মায়ামি স্টেডিয়াম , ফ্লোরিডা।


সেমিফাইনাল (ম্যাচ ১০২)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: ব্র্যাকেটের সমীকরণ অনুযায়ী, এই সেমিফাইনালেই ফুটবলবিশ্ব পেতে পারে এক মহাকাব্যিক সুপার-ক্লাসিকো! যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) অথবা পর্তুগাল (গ্রুপ কে) তাদের নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের বাধা পেরিয়ে আসে, তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সাথে।


  • তারিখ: ১৬ই জুলাই, ২০২৬ (রাত ১টা, বাংলাদেশ সময়)
  • ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম, জর্জিয়া।


ফাইনাল (ম্যাচ ১০৪)

  • প্রতিপক্ষ: লেফট ব্র্যাকেট থেকে সব ম্যাচ জিতে আসা টিম
  • তারিখ: ২০শে জুলাই, ২০২৬ (রাত ১:০০ টা, বাংলাদেশ সময়)
  • ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম


ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়

ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে চ্যাম্পিয়ন না হয়ে রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে কোয়ালিফাই করে, তবে তাদের ফাইনাল যাত্রার পুরো রোডম্যাপ এবং সমীকরণটি আমূল বদলে যাবে।

এক্ষেত্রে তারা চলে যাবে ব্র্যাকেটের সম্পূর্ণ বিপরীত পাশে (লেফট ব্র্যাকেট)।

এর ফলে তাদের আমেরিকার পূর্ব উপকূল ছেড়ে পশ্চিম এবং মধ্য অঞ্চলের ভেন্যুগুলোতে বেশি খেলতে হবে এবং শুরুতেই বড় কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে।

গ্রুপ রানার্স-আপ হিসেবে ব্রাজিলের সম্ভাব্য গতিপথ: গ্রুপে রানার্স আপ হলে ব্রাজিলকে সীমান্ত পার হয়ে মেক্সিকো যেতে হবে।


দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৭৫)

  • প্রতিপক্ষ: গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন (সম্ভাব্য নেদারল্যান্ড)
  • তারিখ: পহেলা জুলাই, ২০২৬
  • ভেন্যু: এস্তাদিও বিবিভিএ, গুয়াদালুপে, মেক্সিকো
  • সময়: ভোর ৫টা (বাংলাদেশ সময়)


রাউন্ড অব ১৬ (ম্যাচ ৯০)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া (নেদারল্যন্ডও যদি গ্রুপে রানার আপ হয় তবে নেদারল্যান্ড এই রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হতে পারে)
  • তারিখ: ৪ঠা জুলাই, ২০২৬
  • ভেন্যু: হিউস্টন, স্টেডিয়াম হিউস্টন
  • সময়: রাত ১১টা (বাংলাদেশ সময়)


কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৭)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: ফ্রান্স/জার্মানী
  • তারিখ: ১০ই জুলাই, ২০২৬
  • ভেন্যু: ফক্সবরো স্টেডিয়াম
  • সময়: রাত দুইটা (বাংলাদেশ সময়)


সেমিফাইনাল (ম্যাচ ১০১)

  • সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, ফ্রান্স
  • তারিখ: ১৫ জুলাই, ২০২৬
  • ভেন্যু: আরলিংটন স্টেডিয়াম
  • সময়: রাত একটা (বাংলাদেশ সময়)


গ্রুপ রানার্স-আপ হিসেবে ব্রাজিলের রোডম্যাপ

ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয় তবে তাদের গতিপথ অনুমান করা খুব কঠিন।

সেরা তৃতীয় দলগুলো যে কোনো একটি ব্র্যাকেটে পড়তে পারে। এর ফলে, তৃতীয় দলগুলোর গতিপথ নির্দিষ্ট করে বলাটা অনেক জটিল এবং দীর্ঘ হবে।

কারন, এতে বিপুল সংখ্যাক বিন্যাস ও সমাবেশ থাকবে।

সবচেয়ে বেশি সম্ভাবনার আলাপ করা যাক।


দ্বিতীয় রাউন্ড

  • সম্ভাব্য প্রতিপক্ষ: কো-হোস্ট মেক্সিকো, নেদারল্যান্ডস (গ্রুপ এফ চ্যাম্পিয়ন)।
  • তারিখ: পহেলা বা দোসরা জুলাই, ২০২৬
  • ভেন্যু: ডালাস স্টেডিয়াম (ড্যালাস, টেক্সাস) অথবা সোফাই স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস)।


রাউন্ড অব ১৬

  • সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন
  • তারিখ: ৬ই জুলাই, ২০২৬
  • ভেন্যু: বিসি প্লেস (ভ্যানকুভার, কানাডা) অথবা লুমেন ফিল্ড (সিয়াটল)।


কোয়ার্টার ফাইনাল

  • সম্ভাব্য প্রতিপক্ষ: আর্জেন্টিনা অথবা ফ্রান্স
  • তারিখ: ১০ বা ১১ই জুলাই, ২০২৬
  • ভেন্যু: জিইএইচএ ফিল্ড (ক্যানসাস সিটি) অথবা মায়ামি স্টেডিয়াম ।


সেমিফাইনাল

  • সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড ও পর্তুগাল
  • তারিখ: ১৬ই জুলাই, ২০২৬
  • ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম (আটলান্টা, জর্জিয়া)।



ব্রাজিলের 'তৃতীয় স্থান' নকআউট রোডম্যাপ (সবচেয়ে বেশী সম্ভাবনা)

আর যদি ব্রাজিল এবারো নিজেদের স্বপ্ন পূরণ না করতে পারে, মানে সহজ করে বললে দলটি যদি বিশ্ব মঞ্চে নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলের জাদু দেখাতে না পারে, তাহলে কী হবে?

খালি হাতে বাড়ি ফেরার কথা এখুনি ভেবে বসবেন না যেন!

তারও আগে আছে আরো একটি সম্ভাবনা, চলুন দেখে আসি সেই গতিপথ...


তথ্যসূত্র: বিবিসি 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.