বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে 'হেক্সা' তথা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে।
এর আগে যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিলো, সেই ১৯৯৪ সালে, সেবছর ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?
বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে দলটিকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোয় খেলবে দলটি?
বিশ্বকাপের ফিক্সচারের আলোকে এই ব্যাপারে একটি আলোচনা করা যাক।
এই বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি তে খেলবে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের জন্য সুবিধার যে গ্রুপের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের শহরগুলোতে।
গ্রুপের খেলার আদ্যপান্ত
এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপেরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। এদের সঙ্গে ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে খেলবে।
এখন আমরা একে একে দেখি গ্রুপের সেরা, দ্বিতীয় এবং তৃতীয় হলে ব্রাজিলের গতিপথ কী হবে।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে
ব্রাজিল গ্রুপ 'সি' এর চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলা হবে টুর্নামেন্টের ৭৬ তম ম্যাচ।
দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৯১)
কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৯)
সেমিফাইনাল (ম্যাচ ১০২)
ফাইনাল (ম্যাচ ১০৪)
ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে চ্যাম্পিয়ন না হয়ে রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে কোয়ালিফাই করে, তবে তাদের ফাইনাল যাত্রার পুরো রোডম্যাপ এবং সমীকরণটি আমূল বদলে যাবে।
এক্ষেত্রে তারা চলে যাবে ব্র্যাকেটের সম্পূর্ণ বিপরীত পাশে (লেফট ব্র্যাকেট)।
এর ফলে তাদের আমেরিকার পূর্ব উপকূল ছেড়ে পশ্চিম এবং মধ্য অঞ্চলের ভেন্যুগুলোতে বেশি খেলতে হবে এবং শুরুতেই বড় কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে।
গ্রুপ রানার্স-আপ হিসেবে ব্রাজিলের সম্ভাব্য গতিপথ: গ্রুপে রানার্স আপ হলে ব্রাজিলকে সীমান্ত পার হয়ে মেক্সিকো যেতে হবে।
দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৭৫)
রাউন্ড অব ১৬ (ম্যাচ ৯০)
কোয়ার্টার ফাইনাল (ম্যাচ ৯৭)
সেমিফাইনাল (ম্যাচ ১০১)
গ্রুপ রানার্স-আপ হিসেবে ব্রাজিলের রোডম্যাপ
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয় তবে তাদের গতিপথ অনুমান করা খুব কঠিন।
সেরা তৃতীয় দলগুলো যে কোনো একটি ব্র্যাকেটে পড়তে পারে। এর ফলে, তৃতীয় দলগুলোর গতিপথ নির্দিষ্ট করে বলাটা অনেক জটিল এবং দীর্ঘ হবে।
কারন, এতে বিপুল সংখ্যাক বিন্যাস ও সমাবেশ থাকবে।
সবচেয়ে বেশি সম্ভাবনার আলাপ করা যাক।
দ্বিতীয় রাউন্ড
রাউন্ড অব ১৬
কোয়ার্টার ফাইনাল
সেমিফাইনাল
ব্রাজিলের 'তৃতীয় স্থান' নকআউট রোডম্যাপ (সবচেয়ে বেশী সম্ভাবনা)
আর যদি ব্রাজিল এবারো নিজেদের স্বপ্ন পূরণ না করতে পারে, মানে সহজ করে বললে দলটি যদি বিশ্ব মঞ্চে নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলের জাদু দেখাতে না পারে, তাহলে কী হবে?
খালি হাতে বাড়ি ফেরার কথা এখুনি ভেবে বসবেন না যেন!
তারও আগে আছে আরো একটি সম্ভাবনা, চলুন দেখে আসি সেই গতিপথ...
তথ্যসূত্র: বিবিসি
বিষয় : যুক্তরাষ্ট্র ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলা ফিফা ফুটবল
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
