× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খোঁচা মেরে সেঞ্চুরি হাতছাড়া মিরাজের

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪, ২৩:৩২ পিএম । আপডেটঃ ২৩ অক্টোবর ২০২৪, ২৩:৩৩ পিএম

আজ চতুর্থ দিন সকালে মাত্র ২৬ মিনিটে শেষ ৩ উইকেট হারিয়ে ৩০৭ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। গতকাল দারুণ ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজ ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। কিন্তু খোঁচা মেরে সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। ৯৭ রানে ফেরেন তিনি। আর বাংলাদেশ অলআউট হয় ৩০৭ রানে। দক্ষিণ আফ্রিকার সামনে এখন জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান। 


শুরুতেই ফিরলেন নাঈম ও তাইজুল

চতুর্থ দিন সকালে খেলা শুরু হতে না হতেই ২ উইকেট হারায় ফেললো বাংলাদেশ। ফিরে গেছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০৩ রান। লিড হয়েছে ১০১ রানের। 


স্বাগত, শুভ সকাল

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের চতুর্থ দিনে স্বাগত সবাইকে। মানবজমিন লাইভ আপডেটে থাকছি আমি সৌরভ কুমার দাস। আজ ৩ উইকেট হাতে নিয়ে ৮১ রানে এগিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মেঘলা আকাশের নীচে নতুন বল হাতে প্রোটিয়াদের বোলারদের সামলে কত রান লক্ষ্য নির্ধারণ করতে পারে টাইগাররা, এখন সেটাই দেখার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.