আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে গ্রিস যাচ্ছে ১৬ বাংলাদেশি শিক্ষার্থী । গতকাল শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশ দলের সদস্য ১৬ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন।
আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি গ্রিসের এথেন্সে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২৫তম আসর। এই বৈশ্বিক আয়োজনকে 'রোবটিক্সের মেধা অন্বেষণের' মঞ্চ হিসেবে অভিহিত করা হয়। এবারের প্রতিযোগিতা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ১৬ শিক্ষার্থী।
গতকাল শনিবার বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের (বিডিআরও) আনুষ্ঠানিক ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিস্তারিত পোস্ট দেওয়া হয়েছে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে এই ১৬ শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে।