× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদুল আজহা ১৭ জুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ জুন ২০২৪, ০৩:৫৩ এএম । আপডেটঃ ০৮ জুন ২০২৪, ০৩:৫৪ এএম

প্রতীকী ছবি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়। 

এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তি‌নি জানান, রংপু‌রে চাঁদ দেখা গে‌ছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.