× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাবা থেকে তিন কিলোমিটার দূর গেলো নামাজের কাতার

২৩ মার্চ ২০২৪, ০৯:৪২ এএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৪, ০৯:৪৫ এএম

ছবিও: সংগৃহীত

চলতি বছরের পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ছিল গতকাল। আর এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।

শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।গলফ কার্টে বসে ওমরাহ করার ব্যবস্থা করল সৌদি মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে যে নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।

বিষয় : কাবা নামাজ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.