× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭,ককটেল উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জুলাই ২০২৪, ১৪:৪৯ পিএম । আপডেটঃ ১৬ জুলাই ২০২৪, ১৪:৫৫ পিএম

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ| ছবি—সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের সাতজনকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেন, তাঁরা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢোকেন ডিবির সদস্যরা।
অভিযান শেষে হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, ৫–৬ বোতল পেট্রল, বিপুল পরিমাণ লাঠিসোঁটা ও ৬০টি দেশি–বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন।
হারুন অর রশিদ আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে, তাদের সবার নাম-নম্বর আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে গ্রেপ্তারকৃতদের তা জিজ্ঞেস করা হবে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.