× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ জুন ২০২৪, ০৬:৩৬ এএম । আপডেটঃ ২৩ জুন ২০২৪, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

এদেশের প্রতিটি অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান থাকলেও বারবার দলটির ওপর আঘাত এসেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এসব আঘাত আওয়ামী লীগকে কোনো ক্ষতি করতে পারেনি বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বলে জানান সরকার ও দলীয় প্রধান। রোববার (২৩ জুন) বিকেলে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন।

বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। বারবার দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বারবার আঘাত এলেও কোনো ক্ষতি করতে পারেনি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছে। কিন্তু দল ভাঙতে পারেনি।’ শেখ হাসিনা বলেন, ‘মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাভব মানে না।’

এ সময় যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ ছেড়ে গেছে তাদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই তারা আলোকিত। কেউ ভুল বুঝে আবার ফেরত এসেছে। আবার কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগের পতনের জল্পনা-কল্পনা করে যাচ্ছে।
আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান। এ সময় তিনি তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

এর আগে বিকেল ৩টা ৩৭ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হন শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়৷ জাতীয় সঙ্গীত শেষে আওয়ামী লীগ প্রধান বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আসন গ্রহণ করেন। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে বক্তৃতা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি। 

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.