× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পেল বিএনপি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জুন ২০২৪, ১১:২৬ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২১ জুন) রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী দাওয়াত কার্ড গ্রহণ করেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

সাধারণত রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিলে একে-অপরকে দাওয়াত দিয়ে থাকেন। কিন্তু রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আওয়ামী লীগ ও বিএনপি কেউ কারও অনুষ্ঠানে প্রতিনিধি পাঠান না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.