× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না : শেখ হাসিনা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ জুন ২০২৪, ০৮:৫৪ এএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ০৮:৫৬ এএম

ছবি: সৃগৃহীত

ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মনে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৯৯৬ সালে খালেদা জিয়ার পদত্যাগ সেটা প্রমাণ করে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।

বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনলে হাসি পায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটাধিকার হরণ করেন।

বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বলে দাবি করেন তিনি।

দেশে ১৯৭৪ সালের মতো পরিস্থিতি আবারও সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন সরকারপ্রধান। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে আওয়ামী লীগের এই সভাপতি বলেন, তিন ফসলি জমি নষ্ট করে কোনো শিল্পায়ন করা যাবে না । এ সময় বৃক্ষরোপণ অভিযানে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.