× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করল বিএনপি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৯ জুন ২০২৪, ০৫:৪৪ এএম । আপডেটঃ ০৯ জুন ২০২৪, ০৫:৪৪ এএম

ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বাজেট কল্পনার এক ফানুস, ফোকলা অর্থনীতি ওপর দাঁড়িয়ে আছে। রোববার (৯ জুন) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারিজ এবং ‌র-মেটারিয়ালস আমদানি প্রায় অবরুদ্ধ। যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.