× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তৃতীয় ধাপ উপজেলা নির্বাচন

প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশের কম: ইসি সচিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ মে ২০২৪, ০৩:৪৮ এএম । আপডেটঃ ২৯ মে ২০২৪, ০৬:২৯ এএম

প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আজ বুধবার দুপুরে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মোট ৭৪৫০ ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।

তিনি আরও জানান, মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে সব কেন্দ্রের ভোটের তথ্য পাওয়া না যাওয়ায় প্রকৃত হিসাব নির্ণয় করা যাচ্ছে না। নির্বাচন কমিশন ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছে। মোট ভোটকেন্দ্রের অর্ধেকের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশের কম। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.