× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় যাচ্ছে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ মে ২০২৪, ০১:৩৬ এএম । আপডেটঃ ২৩ মে ২০২৪, ০১:৪৭ এএম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি। আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে উপ-কমিটির সদস্যরা শনিবার (২৫ মে) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।       

কৃষি ও সমবায় উপ-কমিটির একটি সূত্র জানিয়েছে, শনিবার সকাল ৭টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে কমিটির সদস্যরা রওনা দেবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে সমাধিস্থল চত্বরে র‍্যালি করে বঙ্গবন্ধুর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। 

সাতটি উপ-কমিটিএদিকে এ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাতটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিগুলো হলো- স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটি, দপ্তর উপ-কমিটি, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি, যোগাযোগ ও যাতায়াত বিষয়ক উপ-কমিটি, খাদ্য উপ-কমিটি, স্বাস্থ্য উপ-কমিটি ও আপ্যায়ন উপ-কমিটি।  

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটি: এই উপ-কমিটিতে রয়েছেন মো. জহিরুল ইসলাম, নূরুন নবী ভোলা, মাহমুদুল আসাদ রাছেল, মো. ফয়সল আজিজ ভূঁইয়া, রোমান আহমেদ ও সামছু উদ্দিন সাকিব।  

দপ্তর উপ-কমিটি: এই উপ-কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন ড. মিঠুন মোস্তাফিজ, বদরুদ্দোজা চৌধুরী শোয়েব, ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক, এ কে এম ওবায়দুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজী ও  অ্যাডভোকেট বদরুল হাসান কচি। 

প্রচার ও প্রকাশনা উপ-কমিটি: এই উপ-কমিটিতে রয়েছেন ফজলুল হক, জিনাত রেহানা ইলোরা, তরুন বিশ্বাস, শ্যামল চন্দ্র ভট্টাচার্য, এ এফ এম মোতাচ্ছেম বেলাল, মোহাম্মদ মঞ্জুরুল হাসান, নিহাদ কায়েম, কাজী কামরুজ্জামান, মো. ফেরদৌস আলম বিপ্লব, মোহাম্মদ নিশান এলাহী। 

যোগাযোগ ও যাতায়াত বিষয়ক উপ-কমিটি: এই উপ-কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন এ কে এম ফজলুল হক টিপু, আবু সালেহ্ মো. কিবরিয়া (দিপু) ও অ্যাডভোকেট কাজী এ বি এম শাহজাহান শাহীন। 

খাদ্য উপ-কমিটি: এই উপ-কমিটিতে রয়েছেন মান্নান সিদ্দিকী, আবুল খায়ের নায়েম, নিতীশ সরকার, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও মো. গোলাম সরোয়ার হেলাল। 

স্বাস্থ্য উপ-কমিটিএই উপ-কমিটিতে রয়েছেন মেজর জেনারেল মো. ফসিউর রহমান (অব.), ডা. আফরোজা আক্তার লাকি ও আল মিজান। 

আপ্যায়ন উপ-কমিটিএই উপ-কমিটিতে রয়েছেন মো. ফয়জুর রব আজাদ, মো. আকতারুজ্জামান লাবলু, মো. মাহবুব খান, মো. আখতারুজ্জামান লাবলু, মোহাম্মদ মিরাজুল ইসলাম, এস. এম. ওয়াহিদুজ্জামান মিন্টু,  মো. মাসুম বিল্লাহ, মো. রুবেল হোসেন, ফারুক শিকদার, তন্ময় মাহমুদ জর্জ, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান ভূঁঞা (শুভ), কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, কৃষিবিদ মো. সবুজ কাজী, মো. শামীম হোসেন খান,. জামাল উদ্দিন মাহি, মো. মুজাহিদ ইসলাম মিশু, প্রশান্ত কুমার দাস ও মো. কামাল ওসমান।  

বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মো. ফারুক আহমেদ (সৈয়দ ফারুক)। 

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী বলেন, টুঙ্গিপাড়া শুনলেই বুকের ভেতর জেগে ওঠে যে মুখ, তা আসলে প্রকৃত বাঙালির মুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জীবনের আবেগের নানা স্মৃতিবিজড়িত সমাধি সৌধের এই স্থান। এই আবেগে জাতির পিতার জন্মভূমি আজ বাঙালির পিতৃভূমি। এ কারণে টুঙ্গীপাড়া যাওয়ার ব্যাপারে আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.