× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা নির্বাচন

১০ হাজার কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ মে ২০২৪, ০২:৩৫ এএম । আপডেটঃ ২১ মে ২০২৪, ০৩:৪৯ এএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সারাদেশে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার দুপুরে ইসি সচিব বলেন, নির্বাচনে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে।

এদিকে নির্বাচনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত) ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তিনি বলেন, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টা অর্থাৎ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে অঞ্চলভিত্তিক ৭-৮ শতাংশ ভোট পড়েছে।

অশোক কুমার বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তিনি বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.