× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে জনসভায় শেখ হাসিনা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৪, ০৫:১০ এএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ এএম

নারায়ণগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টার দিকে শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান তিনি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সোয়া ৩টার দিকে জনসভায় উপস্থিত হন তিনি।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে এটিই প্রধানমন্ত্রীর শেষ জনসভা। দলীয় প্রধানকে বরণ করে নিতে ছিল জেলাজুড়ে সাজ সাজ রব।

আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানের আয়োজনে শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধু কন্যার নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশস্থলের আশপাশ এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.