× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: কাদের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ মে ২০২৪, ০৮:৩৭ এএম । আপডেটঃ ১২ মে ২০২৪, ০৮:৩৯ এএম

ছবি: সংগৃহীত

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যই আসবেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু সরকারের সাথে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে। ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। রোববার (১২ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় ‘আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে, তা তাকে পরিষ্কার করে বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি।

তিনি আরও বলেন, কথামালার চাতুরি ছাড়া দেশের মানুষ এবং দেশকে আর কিছু দেবার নাই বিএনপির। নেতাদের শক্তি কমে গেছে। শক্তি যতো কমে মুখের বিষ ততো বাড়ে। এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায় যে কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে মন্তব্য করে কাদের বলেন, গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনই ব্যর্থ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.