× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালের পথে খালেদা জিয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ মে ২০২৪, ০৮:১৩ এএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ০৮:১৪ এএম

সংগৃহীত

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’

সর্বশেষ ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।

দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.