× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫৫ উপজেলা ও ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৪, ০৯:০১ এএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০২ এএম

ফাইল ছবি

চতুর্থ, অর্থাৎ শেষ ধাপে ৫৫টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৫ জুন। একই দিন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে। আর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে চতুর্থ ধাপের ভোট গ্রহণ।

চতুর্থ ধাপে ৫৪টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়। চতুর্থ ধাপে ওই উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। বাকিগুলোতে ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।

এদিকে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আবদুল হাই গত ১৬ মার্চ মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিলও আজ ঘোষণা করেছে ইসি।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ মে। মনোনয়নপত্র বাছাই ৯ মে ও মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১০ থেকে ১৪ মে। আপিল হলে তা নিষ্পত্তি করা হবে ১৫ মে। ১৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ করা হবে ১৭ মে। আগামী ৫ জুন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.