× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুজিব নগর দিবসে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ এএম । আপডেটঃ ১৬ এপ্রিল ২০২৪, ২৩:৩৬ পিএম

ফাইল ফটো

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে।  

রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দেশবরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেবেন। 

সংগঠনের দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, ঐতিহাসিক ১৭ই এপ্রিল রাষ্ট্রের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষে অদম্য স্পৃহায় মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার দু’ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে বাংলাদেশের সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে৷

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়।

এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। এই বিষয়গুলো নতুন প্রজন্মের জানা উচিত৷ তাই এই সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন খুবই প্রাসঙ্গিক এবং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷

আলোচনা সভায় তিনি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন৷

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.