× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকার বিএনপিসহ বিরোধীদলকে নিশ্চিহ্নের কর্মসূচি বাস্তবায়ন করছে: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪, ১১:১৭ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বিএনপিসহ বিরোধীদলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে । সোমবার (৮ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আকরাম হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি দাবি করেন, রোববার (৭ এপ্রিল) রাতে পুলিশের কাস্টডিতে নির্মম নির্যাতনে মো. আকরাম হোসেন মৃত্যুবরণ করেন। আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে  প্রমাণিত হয় আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ বিএনপিসহ বিরোধীদলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সারা দেশে যখন দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে, তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।

তিনি আরও বলেন, দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। পবিত্র সিয়াম সাধনার মাস রমজানেও আওয়ামী শাসকগোষ্ঠী রক্ত ঝরানোর নিষ্ঠুর কাজ থেকে সরে আসছে না। তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে।

আকরাম হোসেনের ‘হত্যাকারীদের’ আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.