× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত কথা বললেই বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারতো: রিজভী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

৩০ মার্চ ২০২৪, ০৪:১২ এএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৪, ০৪:১২ এএম

ছবি: সংগৃহীত

ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলেনি, অথচ ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সীমান্ত চুক্তি করার পরও ভারত বাংলাদেশিদের হত্যা করছে। ভারতের বিএসএফ’র হাতে প্রতিদিন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী কী পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার সেটা আপনি পাননি।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসন থেকে নির্বাচন করেছেন সাইফুল আলম নীরব। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন নীরব। শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণে সে আজ কারাগারে, অন্য কোনো কারণে না।

তিনি বলেন, মুসলমানদের আনন্দের উৎসব হচ্ছে ঈদ, হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা আর শেখ হাসিনার আনন্দের দিন-উৎসবের দিন হচ্ছে কারাগার বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত হলে।

তিনি আরো বলেন, আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন ডলার বলা হচ্ছে। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.