× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার নিষ্ঠা থেকে যুব সমাজ শিক্ষা নিতে পারে: শেখ পরশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ মার্চ ২০২৪, ০০:০০ এএম । আপডেটঃ ২৬ মার্চ ২০২৪, ০০:০১ এএম

ছবি: সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শেখ হাসিনা যেরকম নিষ্ঠার সঙ্গে বর্তমান বাংলাদেশকে লালন করছে, সেখান থেকে যুব সমাজ শিক্ষা নিতে পারে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পরশ বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিটা আমরা এখনও পাইনি। এটা এই প্রজন্মের সময়ের দাবি, এটা পাওয়ার জন্য আমাদের সবাইকে সচেতন এবং সোচ্চার হতে হবে। যে যার অবস্থান থেকে এই অর্জনের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবে। এটাই প্রত্যাশা।

তিনি বলেন, যুব সমাজ ও তরুণ সমাজের কাছে প্রত্যাশা বঙ্গবন্ধু যে প্রতিবাদী ও সাহসী ভূমিকা রেখেছেন, একাত্তরের গণহত্যার পরে বিশেষ করে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করা খুবই সাহসী ও প্রতিবাদী পদক্ষেপ ছিল। সেই পদক্ষেপ থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে ও ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, যে কোনো শোষণ, বঞ্চনার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অগ্রণী থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা যেরকম নিষ্ঠার সঙ্গে বর্তমান বাংলাদেশকে লালন করছে, সেখান থেকে যুব সমাজ শিক্ষা নিতে পারে।

এ সময় তার সঙ্গে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.