× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি কেন্দ্রীয় নেতাদের ৩ পদে রদবদল

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০০:২১ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০০:২২ এএম

ফাইল ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। আর নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদের রদবদলের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.