× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তে যাবে ইসি: আনিছুর রহমান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ এএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৩ ডিসেম্বর )নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিছুর রহমান।

স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠে দাঁড়াতে পারছেন না, ইসি ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণ বিধি মানাতে পারছে না, এমন প্রশ্নের জবাবে মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এতে একমত হতে পারছি না।

আনিছুর রহমান বলেন, কোনো না কোনো জায়গায়, কারও না কারও প্রার্থিতা বাতিল হবে, এইটুকু আভাস তিনি দিয়ে রাখছেন।

এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, তাঁরা সকালে এই ঘটনাটি শুনেছেন। যে কারও মৃত্যু অনাকাঙ্ক্ষিত। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আনিছুর রহমান বলেন, ‘কিছুদিন আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সে কারণেই হয়েছে, নাকি নির্বাচনের কারণে হয়েছে— এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.