× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচ মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলা ভীষণ অসহিষ্ণুতা: মির্জা ফখরুল

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৭ আগস্ট ২০২৬, ১৬:৫৮ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৬, ১৬:৫৯ পিএম

রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিসিই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সংকট কাটিয়ে দায়িত্ব নেওয়ার পাঁচ মাস না যেতেই নতুন সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দেওয়াকে গভীর রাজনৈতিক ও সামাজিক অসহিষ্ণুতা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধৈর্য ও পরমতসহিষ্ণুতা টেকসই গণতন্ত্রের মূল শর্ত এবং রাজপথে অস্থিরতা তৈরি না করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সময় দেওয়া জরুরি।

টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিসিই) আয়োজিত ওই সেমিনারে মির্জা ফখরুল বলেন, “আমরা তো একটুতেই অস্থির...আজকে পাঁচ মাসও হয়নি, এই সরকারকে এখনই বলছি যে সরকার ব্যর্থ...এটা আসলে ভীষণভাবে অসহিষ্ণুতা।”

তিনি আরও বলেন, “যাঁরা বলছেন সরকারকে পাঁচ বছর পার করতে দেবেন না, তাঁরা আসলে বিগত গতিধারার ভাষাতেই কথা বলছেন। তাঁদের মানসিকতার সঙ্গে স্বৈরাচারী ব্যবস্থার কোনো তফাত নেই।”

একই অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না চাপিয়ে একটি শক্তিশালী ও স্বাধীন ‘ইকোসিস্টেম’ তৈরির কাজ শুরু করেছে বর্তমান সরকার। তিনি উল্লেখ করেন, সংবাদমাধ্যমের স্বাধীন পরিবেশ ও বিনিয়োগবান্ধব কাঠামোর শর্ত হিসেবে মালিকপক্ষকে সাংবাদিকদের জন্য সম্মানজনক ওয়েজ বোর্ড ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে।

সেমিনারে অন্যান্য বক্তারা বিগত সময়গুলোর রাজনৈতিক চাপ ও সেন্সরশিপমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমের অভ্যন্তরীণ জবাবদিহির ওপর জোর দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.