× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা যেখানেই নামবেন, সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৭ জুলাই ২০২৬, ২২:৪৯ পিএম । আপডেটঃ ২৮ জুলাই ২০২৬, ০০:২৩ এএম

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উপায়ে বাংলাদেশে ফেরেন কিংবা নামেন, তবে সাধারণ জনতাই সাথে সাথে তাঁর ফাঁসি বাস্তবায়ন করবে। 

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আয়োজিত 'বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন' শীর্ষক 'জুলাই জাগরণ' সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে এখনো স্বপ্নে দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন। তবে বাস্তবে দেশের রাজনীতিতে তাঁর ফেরার কোনো সুযোগ নেই উল্লেখ করে এনসিপি নেতা দাবি করেন, স্বৈরাচারী শাসনের বিচারের জন্য সারা দেশে হাজারো ফাঁসির মঞ্চ ও জনতা প্রস্তুত হয়ে আছে।

সমাবেশে তিনি বলেন, কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও বিগত আওয়ামী লীগ শাসনের দোসরদের হয়ে আইনজীবী ফজলুর রহমান কাজ করছেন। কিশোরগঞ্জের সাধারণ মানুষকে ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিতর্কিত ভূমিকা থেকে রেহাই দিতে তিনি সংশ্লিষ্ট শীর্ষ রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ জোর আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "কিছু মিডিয়া ব্যক্তিত্ব স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাঁদের আপা আসবে। আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছেন। বাংলাদেশে আর কোনো জায়গা নেই তাঁর আসার। যেখানেই শেখ হাসিনা নামবেন, সেখানে এক সেকেন্ডও দেরি না করে তাঁর ফাঁসি বাস্তবায়ন করবে জনতা জানান তিনি।"

এনসিপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, কিশোরগঞ্জের ঐতিহ্য ও সম্মান রক্ষার্থে বিতর্কিত ব্যক্তিদের প্রত্যাখ্যান করে এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ স্বাভাবিক করতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন।

তাড়াইল উপজেলায় আয়োজিত এ বিচার ও সংস্কার সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এবং ফয়সাল প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। এনসিপি নেতৃবৃন্দ দেশে দ্রুত বিচার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের আমূল সংস্কার এবং নতুন ধারার রাজনৈতিক পরিবেশ বিনির্মাণে জনমত গঠনের ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.