× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচভোট: ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জুলাই ২০২৬, ১৪:১০ পিএম । আপডেটঃ ০৭ জুলাই ২০২৬, ১৪:১১ পিএম

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের স্থানীয় সরকার নির্বাচন ও সাম্প্রতিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত পরিকল্পনা করছে সরকার। তিনি জানান, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করে পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পথরেখা (রোডম্যাপ) নিয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। 

উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে একটি প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন—এই চার স্তরের নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে।

চলতি জুলাই মাসের শেষের দিকে এই রোডম্যাপগুলো চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। সরকারের লক্ষ্য হচ্ছে একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে পুনর্গঠন করা।

নির্বাচন কমিশনও সরকারের এই মহাপরিকল্পনার সঙ্গে সংগতি রেখে তাদের প্রাক-প্রস্তুতি গুটিয়ে এনেছে। গতকাল সোমবার এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় নির্বাচনের জন্য ইসি অক্টোবর মাসকে লক্ষ্য ধরেই তাদের সব কাজ এগিয়ে নিচ্ছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে জানান, মাঠ পর্যায়ে ভোটার তালিকা। ভোটকেন্দ্র নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে ইসি।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন, "আগামী ৫ আগস্টের আগেই 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়োপযোগী এই নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক রূপান্তরকে বেগবান করবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন হলে গ্রামীণ জনপদে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সাথে, নতুন জনপ্রতিনিধিদের হাত ধরে জুলাই বিপ্লব-উত্তর বাংলাদেশের সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যন্ত পৌঁছানো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.