× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জা আব্বাস উপদেষ্টা হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ এএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ এএম

আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস)। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মন্ত্রীর পদমর্যাদায় সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণের পর মতিঝিল, পল্টন, শাহজাহানপুরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন সমর্থক ও সাধারণ মানুষ। এই বর্ষীয়ান রাজনীতিকের হাত ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকেসহ মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মির্জা আব্বাসসহ পাঁচজন পাচ্ছেন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা। দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা-৮ আসনের মানুষের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। এই অঞ্চলের উন্নয়নে আমার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, যা সবার সহযোগিতায় বাস্তবায়ন করতে চাই।

দক্ষিণ শাহজাহানপুরের দীর্ঘদিনের বাসিন্দা ও মির্জা আব্বাসের নির্বাচনী সমন্বয়ক এম এ বারেক ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, আমাদের প্রিয় নেতা যোগ্য সম্মান পেয়েছেন। তিনি সাধারণ মানুষের অতি কাছের মানুষ। তাঁর হাত ধরেই আধুনিক মতিঝিলের রূপান্তর ঘটবে।” নির্বাচনী এলাকার ৮ থেকে ২১ নম্বর ওয়ার্ডের অলিগলিতে গতকাল রাত থেকেই আনন্দ মিছিল ও সংবর্ধনার প্রস্তুতি নিতে দেখা গেছে সমর্থকদের। 

উল্লেখ্য, মির্জা আব্বাস ঢাকা ব্যাংক ও মির্জা আব্বাস মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মহলেও বেশ সুপরিচিত।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.