× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির নতুন মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন ২৫ জন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১ পিএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার আকার ও সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য এবং বাকি ২ জন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে। যারা আজ শপথ নিতে যাচ্ছেন তারা হলেন:

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব)
  • আমির খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমদ
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • আব্দুল আউয়াল মিন্টু
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মিজানুর রহমান মিনু
  • অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
  • খন্দকার আব্দুল মুক্তাদির
  • আরিফুল হক চৌধুরী
  • জহির উদ্দিন স্বপন
  • আফরোজা খানম রিতা
  • শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • আসাদুল হাবিব দুলু
  • অ্যাডভোকেট আসাদুজ্জামান
  • জাকারিয়া তাহের সুমন
  • দীপেন দেওয়ান
  • আ ন ম এহসানুল হক মিলন
  • সরদার মো. সাখাওয়াত হোসেন
  • ফকির মাহবুব আনাম
  • শেখ রবিউল আলম


সংসদ সদস্য না হয়েও মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন দুইজন বিশেষজ্ঞ। তারা হলেন— মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান। তারা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠান ঘিরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভবনের বাইরে সংসদ প্রাঙ্গণে এমন শপথ অনুষ্ঠান এবারই প্রথম। নতুন এই মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা শপথ গ্রহণের পর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.