× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় সব আসনে বিএনপির জয়, তারেক রহমানের বড় বিজয়

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ এএম । আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার নির্বাচনী মাঠ নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার মোট ছয়টি সংসদীয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। এর মধ্যে বগুড়া-৬ আসনে দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজারেরও বেশি ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন।


বগুড়া-৬

বিপুল ভোটে জিতলেন তারেক রহমান

সবার নজর ছিল সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের দিকে। এই আসনের ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়ার অন্যান্য আসগুলোতেও বিএনপি প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। প্রাপ্ত ফলাফল নিচে তুলে ধরা হলো:

বগুড়া-১

কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট।

বগুড়া-২

মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

বগুড়া-৩

১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির আবদুল মহিত তালুকদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।

বগুড়া-৪

এই আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।

বগুড়া-৫

গোলাম মোহাম্মদ সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪৮ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বগুড়ার সবকটি আসনে জয়লাভের পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.