রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
তারুণ্য ও মর্যাদার নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে ভোটাধিকারের বয়স কমিয়ে ১৬ বছর করা, আগামী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি বন্ধ এবং মেধাবীদের দেশে ফেরাতে বিশেষ তহবিল গঠনের মতো বৈপ্লবিক সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৩৬ দফার এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত এবং দলের প্রচারণার ‘থিম সং’ পরিবেশন করা হয়।
জোট নিয়ে অস্পষ্টতা দূর করলেন নাহিদ ইসলাম নির্বাচনী জোট (১১-দলীয় ঐক্য) নিয়ে রাজনৈতিক অঙ্গনের কৌতূহলের জবাব দিয়ে নাহিদ ইসলাম বলেন, “জোট নিয়ে নানা আলোচনা-সমালোচনা আছে, তবে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লড়াই থেকে সরে আসিনি। এটি একটি নির্বাচনী জোট যেখানে ন্যূনতম কিছু পয়েন্টে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। আমাদের লক্ষ্য এই জোটের মাধ্যমে সংস্কারের দাবিগুলো বাস্তবায়ন করা।” তিনি আরও যোগ করেন যে, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই নতুন বন্দোবস্ত অর্জন করতে হবে।
রাষ্ট্র পুনর্গঠনে এনসিপির ‘৩৬ দফা’ ইশতেহারে এনসিপি রাষ্ট্র ও জনগণের জীবনমান উন্নয়নে ১২টি বিভাগে মোট ৩৬টি অগ্রাধিকার ভিত্তিক দফার কথা উল্লেখ করেছে। ইশতেহারের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলো:
উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিশিষ্টজন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন আবদুল্লাহ আল ফয়সাল। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন নুসরাত তাবাসসুম, গাউসুল আজম ও ইশতিয়াক আকিব। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কবি ফরহাদ মজহার, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
