× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ০২:০৫ এএম

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির অদূরে এই হামলার ঘটনা ঘটে। আহত হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান মোল্লা রাতে জগন্নাথপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সাংগঠনিক কাজ শেষ করে একটি ওয়াজ মাহফিলে যোগ দেন। মাহফিল থেকে ফেরার পথে নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আহত নেতার ছোট ভাই রাকিব হোসেন জানান, "ভাই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। অতর্কিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের আমরা চিনতে পারিনি।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে হাসপাতালে আনা হয়। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, হাসান মোল্লাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তিনি আরও বলেন, "কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্তে কাজ চলছে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.