× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তা, বিএনপির ৩ নেতাকে শোকজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৪, ১৪:০৮ পিএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৪, ১৪:০৯ পিএম

বিএনপি

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ ওঠায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়াকে এ নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) মীর হেলাল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জবাব পেয়ে দল ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বিষয় : বিএনপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.