× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা-শাজাহান নাছিমসহ মাদারীপুরে ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৪, ০৪:২৪ এএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৪, ০৪:২৫ এএম

শেখ হাসিনা ও শাজাহান

মাদারীপুরে শেখ হাসিনা, শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমসহ অন্তত ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে।

রোববার রাতে মামলা হলেও সোমবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯শে জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে হাসিনা, সাবেক এমপি শাজাহান খান, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি করা রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ জনকে।

এ ব্যাপারে সদর থানার ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছেন বলেও জানান তিনি।

 

বিষয় : শেখ হাসিনা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.