× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনা-রেহানা-জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ আগস্ট ২০২৪, ১০:৫৪ এএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১০:৫৫ এএম

হাসিনা-রেহানা ও পুতুল

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক ফল ব্যবসায়ীর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিহত ফল ব্যবসায়ী মো. ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ এ মামলার আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।

মামলা আবেদনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলার আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে ফরিদ শেখ

তার ফলের দোকানে যাচ্ছিলেন। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অগাস্ট তার মৃত্যু হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.