× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১০:০৬ এএম

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। 

আগামীকাল শুক্রবার বিকেলে বঙ্গবভনে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন সূত্রে এই তথ্য জানা গেছে। 

রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.